Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয় এক্সক্লসিভ

ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

admin • 12 Apr 2023, 10:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

পবিত্র ঈদুল ফিতরের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে গণমাধ্যমগুলোর সম্পাদক ও প্রকাশকদের নির্দেশনা দিয়েছে সরকার।

বুধবার (১২ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে সম্পাদক ও প্রকাশকদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর সমাগত। এই পবিত্র উৎসব উপলক্ষ্যে সরকারি ও বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং উৎসব ভাতা বা বোনাস দেওয়া হয়। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদেরও জীবনযাপনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।

আরও বলা হয়, অনেক সংবাদপত্র সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন-ভাতা বকেয়া রাখে এবং উৎসব ভাতা বা বোনাস দেয় না বলে অভিযোগ রয়েছে। যথাসময়ে সংবাদিক ও কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত। এ শর্ত সঠিকভাবে অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। এ অধিদপ্তর থেকে সংবাদপত্র অফিস সরেজমিনে পরিদর্শনকালেও বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়।

এ অবস্থায় ঈদুল ফিতরের আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা এবং উৎসব ভাতা বা বোনাস পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।