Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদে অতিরিক্ত কোচের টিকিট মিলবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে

admin • 02 Apr 2024, 11:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈদে অতিরিক্ত কোচের টিকিট মিলবে ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে

ঈদুল ফিতরে যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে ৮৬টি যাত্রীবাহী কোচ অতিরিক্ত সংযোজন করা হবে। এরমধ্যে ৩৬টি ব্রডগেজ ও ৫০টি মিটারগেজ। আর প্রতিটি ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগেই যুক্ত হওয়া অতিরিক্ত আসনের টিকিট পাওয়া যাবে।

 

মঙ্গলবার (২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির।

 

তিনি বলেন, এখনো ট্রেনে অতিরিক্ত কোচ লাগানোর বিষয়ে আমাদের হাতে সিদ্ধান্ত আসেনি। তবে সিদ্ধান্ত যেটাই হবে, ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে অনলাইনে টিকিট অটোরিলিজ হয়ে যাবে। এক্ষেত্রে সবকটি আসন বিক্রি করা হবে অনলাইনে।

 

এদিকে, বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হবে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।