Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ইস্তাম্বুলে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

admin • 02 Apr 2024, 11:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইস্তাম্বুলে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। দিনের বেলায় সংস্কার কাজ চলার সময় সেখানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) শহরের গভর্নরের কার্যালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ফায়ার সার্ভিসের কয়েক'শ অগ্নিনির্বাপককর্মী ৩১টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, নাইটক্লাবের জানালা দিয়ে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। কারণ আহতরাও অনেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, গেইরেটেপ জেলায় অবস্থিত ১৬ তলা ভবনের নিচতলা ও বেজমেন্টে অবস্থিত নাইটক্লাবে সংস্কার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয়। মূলত ভবনের নিচের দুটি ফ্লোরে নাইটক্লাবটি ছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। গভর্নরের কার্যালয় জানিয়েছে, প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।