Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর

admin • 19 Aug 2024, 08:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুর

রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। দুপুরে আকস্মিকভাবে শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল হকিস্টিকসহ লাঠিসোটা।

তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে ভাঙচুর শুরু করে। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছুতে ভাঙচুর চালানো হয়।

পরে বাইরে এসে ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ছাড়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলা হয়। গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও ভবন ও মিডিয়া প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।