Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নিহত, অলৌকিকভাবে সন্তানের জন্ম

admin • 25 Oct 2023, 07:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা নিহত, অলৌকিকভাবে সন্তানের জন্ম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যুর পর জন্ম নিয়েছে তার সন্তান। হামাস নিয়ন্ত্রিত ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মেডিকেলে ওই শিশুর জন্ম হয়। গাজার দক্ষিণাঞ্চলের আল শিফা হাসপাতালের চিকিৎসকরা নিহত ওই নারীর ডেলিভারির মাধ্যমে সদ্যজাত শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়েছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শিশুটি ঘুমিয়ে আছে। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তার শরীরে বেশ কিছু টিউব লাগিয়ে রাখা হয়েছে। আল শিফা হাসপাতালের নবজাতক ইউনিটে ডা. নাসের বুলবুলের অধীনে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

 

চিকিৎসক ডা. নাসের বুলবুল বলেন, ১০ দিনের এই শিশুটি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘বিজয়ের প্রতীক’। শিশুটিকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। বর্তমানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

 

শিশুটির অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সে আমাদেরকে সাহস দিচ্ছে যে, আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠতে পারবো। যতবার আমি তাকে চেক-আপ করি, আমি দুঃখ এবং বেদনায় আঁকড়ে পড়ি।

 

তিনি আরো বলেন, আমরা ১৩ অক্টোবর কামাল আদওয়ান হাসপাতাল থেকে ফোন পায়। জানতে পারেনি সেখানে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন যিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তার বাড়িতে বিমান হামলা হয়। ওই হামলায় তার স্বামীসহ ১০ জন মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।