Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইসরায়েল ফুটবল দলের সঙ্গে পুমার স্পন্সরশীপ বাতিল

admin • 13 Dec 2023, 02:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইসরায়েল ফুটবল দলের সঙ্গে পুমার স্পন্সরশীপ বাতিল

আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা ইসরায়েলের ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে আর স্পন্সর না করার সিদ্ধান্ত জানিয়েছে। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে কোম্পানিটির এক মুখপাত্রেত বরাত দিয়ে বলা হয় ২০২৪ সালে থেকে প্রতিষ্ঠানটি ইসরায়েল ফুটবল দলকে কোনো ধরনের স্পনসরশিপ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্সকে পাঠানো এক ইমেইলে, জার্মান ভিত্তিক এই প্রতিষ্ঠানটির মুখপাত্র মঙ্গলবার (১২ ডিসেম্বর) জানিয়েছেন, তাদের এ স্পন্সর স্থগিতের সাথে চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের কোন সম্পর্ক নেই। গত বছরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

অনেকদিন ধরেই পুমা ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) স্পন্সর করা নিয়ে চাপের মুখে ছিলেন। আর ফিলিস্তিনে ইসরায়েলের ব্যাপক আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের পর থেকে চাপ আরও বেড়েছে।

উল্লেখ্য,পুমা ২০১৮ সাল থেকে ইসরায়েলি ফুটবলারদের ক্রীড়া সামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে। তারপর থেকে কোম্পানিটি নিজেদের কর্মীদের বয়কট আহ্বানের মুখোমুখি হয়েছে। তাদের অভিযোগ—ইসরায়েলই ফুটবল দল পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলই বসতির ফুটবলারদেরও তাদের দলে অন্তর্ভুক্ত করে যা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।

-রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।