Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট

admin • 29 Jan 2024, 10:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইলন মাস্ককে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন বার্নার্ড আর্নল্ট

ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছেন। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার ইলন মাস্ককে ছাড়িয়ে এবার বিশ্বের সেরা ধনী ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী তিনি ইলন মাস্ককে ছাড়িয়ে যান।

 

আজ সোমবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বার্নার্ড আর্নল্ট ও তার পরিবারের সম্পদের অর্থ মূল্য ২০৭ দশমিক ২ বিলিয়ন বা ২০ হাজার ৭২০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে নেমে আসা ইলন মাস্কের সম্পদের অর্থ মূল্য ২০৪ দশমিক ৭ বিলিয়ন বা ২০ হাজার ৪২০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় কমেছে প্রায় ১৮ শতাংশ বা ১৮ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস; তার সম্পদমূল্য ১৮১ দশমিক ৩ বিলিয়ন বা ১৮ হাজার ১৩০ কোটি ডলার। মার্ক জুকারবার্গ পঞ্চম, ওয়ারেন বাফেট ষষ্ঠ এরং বিল গেটস অষ্টম স্থানে রয়েছেন।

 

গত শুক্রবার আর্নল্ট পরিবারের মোট সম্পদমূল্য বাড়ে ২৩ দশমিক ৬ বিলিয়ন বা ২ হাজার ৩৬০ কোটি ডলার। একই দিনে দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদমূল্য কমেছে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার।

 

তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে আছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি ডলার।

 

এদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনযায়ী, এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক; তার সম্পদমূল্য ১৯৯ বিলিয়ন বা ১৯ হাজার ৯০০ কোটি ডলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।