Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইয়েমেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৬

admin • 17 Aug 2024, 10:02 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইয়েমেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৬

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আবিয়ানে ভয়াবহ এক বোমা বিস্ফোরণে সরকারি দলের ১৬ জন সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল আজিরা

সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহাম্মেদ আল নকিব বলেন, শুক্রবার (১৬ আগস্ট) মুদিয়া জেলায় সরকারি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এক ব্যক্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

আরব উপদ্বীপের বিদ্রোহী গোষ্ঠী আল কায়েদা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলায় দায় স্বীকার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টেলিজেন্স সাইট জানিয়েছে, এক ব্যক্তি গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে এসে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এর বিস্ফোরণ ঘটায়।

সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি গোষ্ঠীকে লক্ষ্য করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে একিউএপি। গত মার্চে আবিয়ান প্রদেশে দুই এসটিবির দুই সেনাকে হত্যা করে বিদ্রোহী গোষ্ঠী একিউএপি।

চলতি বছর একিউএপির প্রধান নেতা খালিদ বাতারফি মারা যায় বলে খবর প্রকাশিত হয়। তবে তিনি কীভাবে মারা গেছেন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। পরবর্তীতে তার স্থলে স্থলাভিষিক্ত হন সাদ আল আওলাকি।

গত নয় বছর ধরে নিজেদের অবস্থান জোরদার করতে ইরান সমর্থিত হুদি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত জোটের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী একিউএপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।