Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইবির নতুন উপাচার্য অধ্যাপক নকীব নসরুল্লাহ

admin • 23 Sep 2024, 05:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইবির নতুন উপাচার্য অধ্যাপক নকীব নসরুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৪ তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি ১৩তম উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামের জায়গায় স্থলাভিষিক্ত হলেন।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 

উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নাসরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পদত্যাগ করেন শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।