প্রথম রোজার ইফতারে ভাইকে দাওয়াত দিতে অস্বীকৃতি জানানোর কারণে স্ত্রীকে তালাক দিয়েছেন একজন মিসরীয় নাগরিক। স্ত্রী জানিয়েছেন, পারিবারিক গোপনীয়তা বজায় রাখতে স্বামীর অক্ষমতা ও তার বড় ভাইয়ের নেতিবাচক প্রভাবই বিচ্ছেদের প্রধান কারণ।
জানা গেছে, সাত বছর আগে এ দম্পতির বিয়ে হয়। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের। ভাইয়ের সঙ্গে তার স্বামীর অতিরিক্ত ঘনিষ্ঠতাই হচ্ছে উদ্বেগের প্রধান কারণ। স্বামীর ওই ভাইয়ের নারীদের সঙ্গে অন্যায় আচরণ ও একাধিক বিয়ের ইতিহাস রয়েছে।
তিনি মনে করেন, তার স্বামী ওই ভাইয়ের কাছ থেকে একই ধরনের ব্যবহার শিখতে পারেন এবং একই ধরনের ব্যবহার তার সঙ্গে করতে পারেন।
প্রথম রোজায় ভাই ও তার নববধূকে দাওয়াত দেওয়ার জন্য জোরাজুরি করেন স্বামী। কিন্তু স্ত্রী শুধু ছেলে-মেয়েদের সঙ্গে ইফতার করতে চান। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হয়।
কোনোভাবেই স্বামীর ভাইকে দাওয়াত দিতে রাজি হননি স্ত্রী। এরপর স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলেন স্বামী। পরে স্ত্রী বাপের বাড়ি চলে যান। ঘটনার তিন সপ্তাহ পর তালাকের চিঠি পান স্ত্রী। সূত্র : গাল্ফ নিউজ





