Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইত্তেফাকের সাংবাদিক পারভেজকে প্রাণনাশের হুমকি

admin • 09 Jul 2024, 09:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইত্তেফাকের সাংবাদিক পারভেজকে প্রাণনাশের হুমকি

রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান কোটাবিরোধী আন্দোলনের নিউজ কাভার করায় সাংবাদিক পারভেজ চোকদারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। পারভেজ দৈনিক ইত্তেফাকের ডিজিটাল বিভাগের লিড করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে পারভেজ চোকদার উল্লেখ করেন, গত দুই-তিন দিন ধরে রাজধানীসহ দেশজুড়ে চলমান কোটাবিরোধী আন্দোলনে নিউজ কাভার করছি। এরই মধ্যে হঠাৎ সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে +4474777714185 নম্বর থেকে আমার মোবাইলে কল আসে।

কথা বলার একপর্যায়ে পারভেজ চোকদারের ছোট ভাইসহ পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দেয় দাবি করে জিডিতে তিনি বলেন, আমি বিভিন্ন ইস্যুতে (গুলশানে হিরো আলমের নির্বাচন, রেলের দুর্নীতি নিয়ে আন্দোলনরত মহিউদ্দিন রনি, জাতীয় নির্বাচন) মাঠে নিউজ কভার করেছি। আমাকে নিউজ কাভার করা থেকে সরে যেতে বলে। নাহলে আমার নিজের প্রাণ বাঁচাতে পারবো না। সামনে আমার জন্য ভয়াবহ পরিস্থিতি আসবে বলে ফোন কেটে দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।