Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা,ভরি ১ লাখ ৬৩৭৬ টাকা

admin • 18 Nov 2023, 06:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা,ভরি ১ লাখ ৬৩৭৬ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। স্থানীয় মার্কেটে তেজাবী স্বর্ণের (পাকা বা খাঁটি স্বর্ণ) দর বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

   

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৭৬ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল না।

   

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর ধার্য করা হয়েছে ১ লাখ ১ হাজার ৫৩৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ঠিক করা হয়েছে ৮৭ হাজার ১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৫৫০ টাকা।

   

এর আগে ৫ নভেম্বর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস। পরের দিন যা কার্যকর করা হয়। এরও আগে ২৬ অক্টোবর স্বর্ণের দাম বাড়নোর ঘোষণা দেয় সংগঠনটি। ২৭ অক্টোবর থেকে যা কার্যকর হয়। সেসময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।