Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইতালিতে ভবন ধসে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

admin • 23 Sep 2024, 08:36 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইতালিতে ভবন ধসে শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলে গ্যাস বিস্ফোরণে একটি বাড়ি ধসে দুই শিশুসহ একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। দেশটির ন্যাপলেসের কাছে অবস্থিত সাভিওনো শহরে থাকা দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এতে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি

 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২২ সেপ্টেম্বর) ভবনটি ধসের পর উদ্ধার কর্মীরা ওই দুই শিশু ও তাদের মায়ের মরদেহ সনাক্ত করেছে।

 

ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে বাবা ও সদ্য জন্ম নেয়া এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসাপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সন্ধানে অভিযান চলছে।

 

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ঘটনার দিন ওই ভবনটির নিচ তলায় বাবা তার শিশুকে নিয়ে ছিলেন। আর দ্বিতীয় তলায় শিশুদের মা এবং তাদের নানী ছিলেন।

 

উদ্ধার অভিযানে ৬০ জনের বেশি উদ্ধারকারী অংশ নিয়েছে। দুই শিশুর মরদেহ খুঁজে পাওয়া গেলেও তাদের মা এবং নানী এখনও নিখোঁজ রয়েছে।

সূত্র:বিবিসি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।