ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ওই ভবনে থাকা বাসিন্দারের মধ্যে পাঁচজন নিহত হয়েছে। খবর বিবিসি
নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক। এ ঘটনায় আহত হয়েছে ৩১ জন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো বলেন, দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পোকরোভক্ত শহরটি ডোনেটস্ক শহর থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। এই অঞ্চলটি রুশ সৈন্যদের দখলে রয়েছে। যুদ্ধ শুরুর আগে এখানে প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করেছে।
সুত্র:বিবিসি





