Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

admin • 05 Mar 2026, 04:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আসিফ মাহমুদের স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের সম্পত্তির বিবরণ তুলে ধরেছেন। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তুলে ধরেন। এরমধ্যে তার স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা আছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আসিফ। তিনি বলেন, আমি ১৬ মাস দায়িত্বে ছিলাম (উপদেষ্টা)। সেলারি গড়ে ১ লাখ ৬৫ হাজার করে ধরে ভাতাসহ অন্যান্য সব লেনদেন সেলারি অ্যাকাউন্টে হয়েছে। বর্তমানে এই অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা আছে। সব মিলিয়ে এই অ্যাকাউন্টে বেতনসহ মোট ক্রেডিট হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। আর ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। সোনালি ব্যাংকে আমার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে। এটি সেভিংস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে ৯ হাজার ৯৩০ টাকা আছে। সব মিলিয়ে আমার দুটি অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা রয়েছে। এ ছাড়া স্ত্রীর একটি অ্যাকাউন্টে ৬১৩ টাকা আছে।

আসিফের বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট আছে উল্লেখ করে এনসিপির এই মুখপাত্র বলেন, এই পাঁচটি অ্যাকাউন্টে মোট ক্রেডিট আছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে। তিনি শিক্ষক হিসেবে ১০ লাখ টাকার একটি সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে তার সেলারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোনের এখনো পেমেন্ট বাকি আছে ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। সুতরাং, যা ক্রেডিট আছে, সেটা যদি বাদ দেই তাহলে এখনো ৮২ হাজার ৩৫ টাকার মতো দেনা আছে তার।

মায়ের একটিই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ওই অ্যাকাউন্টে ২১ হাজার ১৫৪ টাকা আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।