Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

admin • 06 Dec 2023, 01:32 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

বিএনপির ডাকা চলমান অবরোধে মধ্যে আশুলিয়ায় একটি বাসে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের বেশ কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ইতিহাস পরিবহনের বাস বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে যাত্রী উঠানামা করছিল। এ সময় বাসটির পেছন অংশ থেকে হঠাৎ ধোয়া ও আগুন দেখা যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে উঠে আগুন ধরিয়ে দিয়ে নেমে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আলম। তিনি জানান, তারা আগুনের খবর পেয়েছি। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কর্মীরা আর ঘটনাস্থলে যাননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।