Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

আলিফ হত্যাকারীদের শাস্তির দাবিতে গাজীপুরে আইনজীবীদের বিক্ষোভ

admin • 27 Nov 2024, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আলিফ হত্যাকারীদের শাস্তির দাবিতে গাজীপুরে আইনজীবীদের বিক্ষোভ

চট্রগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  হয়েছে। বুধবার জেলার আইনজীবীরা আদালত চত্বরে  বিক্ষোভ মিছিল করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের  ব্যানারে আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট  ড. সহিদউজ্জামান, অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম রনি প্রমুখ।

আজ দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) হাছিনা আক্তার জাহান বিথী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মীর সেলিম প্রমুখ।

 

অপরদিকে অ্যাডভোকেট শাহজাহান সিরাজী, অ্যাডভোকেট শরিফ উদ্দিন ও অ্যাডভোকেট শাহীন মিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামীর আইনজীবী শাখা আলাদা একটি বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে বক্তারা অবিলম্বে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ‘জঙ্গি’ সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানায়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।