Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আরব আমিরাতে টানা চার দিনের ছুটি ঘোষণা

admin • 24 Nov 2024, 09:13 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আরব আমিরাতে টানা চার দিনের ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৩তম জাতীয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ ডিসেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

 

দেশটির মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এবারের জাতীয় দিবসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময়ের ছুটি পাবেন।

 

এ ছুটি সোমবার ও মঙ্গলবার হওয়ায় টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা। কারণ, শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি।

 

এদিকে আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ ও উম্ম আল কোয়াইনে বসবাসরত বাসিন্দারা ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সব অভিবাসীদের অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।