Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আমিরাতে শ্রমিকদের বহনকারী বাস উল্টে নিহত ৯

admin • 16 Dec 2024, 07:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আমিরাতে শ্রমিকদের বহনকারী বাস উল্টে নিহত ৯

সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের বহনকারী একটি বাস ব্রেক ফেইল করে উল্টে যায়। এতে বাসটিতে থাকা ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

 

গতকাল রোববার শারজার খোরফাক্কান এলাকায় এই দুর্ঘটনায় হতাহতদের মধ্যে এশীয় ও আরবীয় রয়েছেন। সোমবার এসব তথ্য জানিয়েছে শারজা পুলিশ।

 

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৭৩ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশের বিশেষ দল। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে এরপর হাসপাতালে পাঠানো হয়।

 

শারজার ইস্টার্ন রিজিয়ন পুলিশ বিভাগের প্রধান বিগ্রেডিয়ার ডা. আলি আল কে আল হামুদি বলেন, রোববার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পায় পুলিশ। ওই বাসে শ্রমিক ছিল। হঠাৎ ব্রেক ফেইল করে সেটি উল্টে যায়।

 

আহত ও নিহতদের কারা কোন দেশের নাগরিক, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।