Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আমির হামজার সমাবেশে বক্তব্যরত অবস্থায় জামায়াত নেতার মৃত্যু

admin • 19 Jan 2026, 06:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আমির হামজার সমাবেশে বক্তব্যরত অবস্থায় জামায়াত নেতার মৃত্যু

কুষ্টিয়া-৩ সদর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্যরত কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন।

 

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া শহরের একতারা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বুকে ব্যাথা অনুভব করালে লুটিয়ে পড়লে স্থানীয় বেসরকারি মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।

 

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

 

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেলে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের একপর্যায়ে তিনি লুটিয়ে পড়লে তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা।’

 

মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মেন ব‌লেন, ‘হাসপাতালে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নই নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না।’

 

প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম ছাত্র জীবন থেকে কর্মময় জীবনে তিনি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সঙ্গে এগিয়ে এসেছেন ইসলামী আন্দোলনের রাহবার হিসেবে।

 

অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইতিপূর্বে কুষ্টিয়ার মিরপুর উপজেলা শাখার আমীর হিসাবে দায়িত্ব পালন করেছেন। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী হিসাবেও তিনি অত্যান্ত প্রজ্ঞা, বিচক্ষনতা, সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করে নেতা কর্মীদের কাছে প্রিয়ভাজন হয়েছেন। অধ্যাপক মাওলানা আবুল হাশেম জেলা দায়ীত্বশীল নির্বাচিত হওয়ায় সংগঠনের কর্মীদের আরো উজ্জীবিত করেছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।