Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

আমিও যদি দুর্নীতি করি, আমার সম্পর্কে বলবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin • 02 Jul 2025, 11:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আমিও যদি দুর্নীতি করি, আমার সম্পর্কে বলবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া, এমন ঘটনাগুলোর ক্ষেত্রে আসামিদের দ্রুত গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

 

আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের ঘটনাটি ভুল ছিল বলে আবারও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, দেশের যথেষ্ট চাল উৎপাদন হচ্ছে, তবে দাম বেশি। কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভুল-ত্রুটি থাকলে অবশ্যই বলবেন। ভুল থেকে শিক্ষা নেবো। আমিও যদি দুর্নীতি করি, আমার সম্পর্কে বলবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।