Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আমার কথাগুলো কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে শিক্ষকতা ছেড়ে দিবো: রাসেল মাস্টার

admin • 06 Nov 2025, 02:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আমার কথাগুলো কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে শিক্ষকতা ছেড়ে দিবো: রাসেল মাস্টার

‘আমি যে কথাগুলো বলেছিলাম, যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি শিক্ষকতা পেশা ছেড়ে দেবো’। সোমবার (৩ নভেম্বর) সামাজিক যোগযোগমাধ্যমে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এ কথা বলেন এমপিওভুক্ত শিক্ষক রাসেল মাস্টার।

 

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সময় মো. রাসেল নামের একজন শিক্ষকের ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে রাসেল বলেছিলেন, ছেলেকে তিনি ইলিশ মাছের কথা বলে পাঙ্গাশ মাছ খাওয়ান ও অর্থের অভাবে স্ত্রীর আবদারে ঘুরতে যেতে পারেন না। সেই ভিডিওতে তিনি পেশাগত সীমাবদ্ধতা, আর্থিক চাপ ও সামাজিক অবহেলার কথা ব্যক্ত করছেন।

 

এরপরেই ফেসবুকে ছড়িয়ে পরে পুরোনো তার ভ্রমণ, বিলাসী খাবার এবং আরামদায়ক জীবনযাপনের কিছু ছবি ও ভিডিও। নেটিজেনরা সেসব ছবি শেয়ার করে আবার মন্তব্যের ঘড়ে তার বিরুদ্ধে মিথ্যা মায়াকান্নার অভিযোগ আনেন।

 

নেটিজেনদের এমন মন্তব্যের জবাব এক ভিডিও বার্তায় দেন। রাসেল মাস্টার বলেন, ‘আমি যে কথাগুলো বলেছিলাম, যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে আমি শিক্ষকতা পেশা ছেড়ে দেব। এই যে আজ আমি আমার বন্ধুর বাসায় বেড়াতে এসে ভিডিও করছি। তাহলে এই বাসাটা কি আমার হয়ে গেল?’

 

বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার ব্যাখ্যা দিয়ে অপর একটি ভিডিওতে রাসেল বলেন, ‘মানুষের জীবনে বর্ণাঢ্যতা থাকতে পারে, বিচিত্রতা থাকতে পারে। সে বিভিন্ন স্থানে কর্মের কারণে যেতে পারে, তার মানে ওই বাড়িটা যে তার না, ওই গাড়িটা তার হতে পারে না, শিক্ষা সফরে যেতেই পারে। ভালো কাপড় পরে থাকলেই সে যে অভাব অনটনের শিকার হবে না তা না।’

 

এখনো ধার করে চলি উল্লেখ করে রাসেল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষকের সন্তান ছিলাম এবং বাবার ইচ্ছায় শিক্ষকতায় আসছি।আমি অভাব-অনটনের মধ্য দিয়েই বড় হয়েছি এবং এখনো অভাব-অনটনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত হচ্ছে। আমি খুবই ঋণগ্রস্ত একজন মানুষ যা বলার অবকাশ নেই। আমি প্রমাণসহ, দলিলসহ একদিন আপনাদের সামনে হাজির হবো। আমরা এমন অবস্থায় আছি, যা ভাষায় প্রকাশ করা অকল্পনীয়। আমরা ধার করেই চলি, এ কথাগুলো চরম সত্য।’

সূত্র : ইত্তেফাক

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।