Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবারও সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

admin • 09 Apr 2026, 08:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবারও সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসেও আবারও ওয়াকাআউট করেছে বিরোধী দল। 'গণবিরোধী' বিল পাসের অভিযোগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দলীয় জোট।

তার আগে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।
এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে সংসদ অধিবেশন থেকে বের হয়ে যান। আজ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশকটি অধ্যাদেশ হুবুহু পাস করা হয়েছে যেমন, তেমনি একাধিক অধ্যাদেশ বাতিল করে বিলও পাস হয়েছে।
এ নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল—এসব প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় বিরোধী দলের আপত্তি রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।