Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

আবারও বিয়ে করলেন সানাই, দেনমোহর শুনলে চমকে উঠবেন!

admin • 23 Sep 2024, 04:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবারও বিয়ে করলেন সানাই, দেনমোহর শুনলে চমকে উঠবেন!

আবারও বিয়ে করেছেন আলোচিত চিত্রনায়িকা সানাই মাহবুব। রোববার (২২ সেপ্টেম্বর) পারিবারিকভাবে তাঁর বিবাহ সম্পন্ন হয়েছে। সানাইয়ের নতুন স্বামীর নাম সোহেল এফ খান। তিনি সুইডেন প্রবাসী ব্যবসায়ী। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই।

 

তিনি বলেন, ‘সোহেলের বাড়ি কুমিল্লা। গেল এক বছর ধরে আমাদের চেনা-জানা। তবে এটা ঠিক প্রেম না। পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়।

 

নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

 

সানাইয়ের দ্বিতীয় বিয়ের পাশাপাশি আলোচনার তুঙ্গে তার বিয়ের দেনমোহরের পরিমাণ। কারন, অঙ্কটা জানলে আঁতকে উঠবেন যে কেউ। বিশেষ সূত্র জানিয়েছে, ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ে করেছেন সানাই। এ সংক্রান্ত একটি সংবাদের লিংকও নিজ ফেসবুক পেজে শেয়ার করেছেন সানাই।

 

এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই বিয়ে বেশিদিন টিকেনি। এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অনেক দিন ধরেই কাজে অভিনয়ে অনিয়মিত তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।