Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আবারও ফেসবুকে সমস্যা

admin • 20 Mar 2024, 10:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আবারও ফেসবুকে সমস্যা

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। এতে দেখা যাচ্ছে না লাইভ ভিউয়ের সংখ্যা এবং পেইজের কাভার ফটো।

 

বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর এ সমস্যার সম্মুখীন হতে থাকেন ব্যবহারকারীরা।

 

সার্ভারের সমস্যার কারণে এমন হচ্ছে বলে ধারণা প্রযুক্তি বিশেষজ্ঞদের। কারণ প্রায় ১০ ঘণ্টা আগে ‘এক্স’ এ এক পোস্টে এর ইঙ্গিত দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

 

তিনি লেখেন, আমার আরেকটি সার্ভার জটিলতা প্রয়োজন। এর বাইরে এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।