Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আফগান কোচের স্বীকারোক্তি, ‘আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল নই’

admin • 06 Oct 2025, 02:27 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আফগান কোচের স্বীকারোক্তি, ‘আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল নই’

মাঠের দাপুটে পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনেও বিজয়ীর বেশে রইল বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এমন ভরাডুবির পর আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট অকপটে স্বীকার করে নিলেন, গণমাধ্যমে প্রচলিত ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’-এর তকমাটি বর্তমানে তাদের জন্য প্রযোজ্য নয়।

 

সোমবার শারজাহতে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। জবাবে, সাইফ হাসানের ৩৮ বলে ৬৪ রানের ঝোড়ো ও অপরাজিত ইনিংসে ভর করে বাংলাদেশ ১২ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

সিরিজ শুরুর আগে ও এশিয়া কাপের সময় আফগানিস্তানকে অনেকেই ভারতের পর এশিয়ার সেরা দল হিসেবে আখ্যা দেয়। তবে বাংলাদেশের কাছে এমন অসহায় আত্মসমর্পণের পর বদলে গেছে সুর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল? সত্যি বলতে, আমরা বর্তমানে সেই অবস্থানে নেই। সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের সব আলোচনা সবসময় সঠিক হয় না। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে।’

 

তিনি আরও যোগ করেন, ‘আমার লক্ষ্য দলকে সেরা বানানো, দ্বিতীয় সেরা নয়। কিন্তু সেজন্য আমাদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ট্রট বলেন, কন্ডিশন কোনো অজুহাত হতে পারে না, তার দল ভালো ক্রিকেট খেলতে পারেনি। তবে কঠিন সময়েও অধিনায়ক রশিদ খানের নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

 

আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।