Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আপনাদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পোড়াচ্ছেন না: প্রধানমন্ত্রী

admin • 27 Mar 2024, 11:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আপনাদের বউদের ভারতীয় শাড়িগুলো কেন পোড়াচ্ছেন না: প্রধানমন্ত্রী

ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন যে বিএনপি নেতারা, তাদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না, সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

 

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এখন বলব আমাদের এই বিএনপি নেতাদের, যারা যারা ভারতীয় পণ্য বর্জন করবেন, সবাই বাড়িতে গিয়ে তাদের বউরা যেন কোনোমতে কোনো ভারতীয় শাড়ি না পরেন। তাদের আলমারিতে যে কয়টা শাড়ি আছে, সব এনে যেদিন ওই অফিসের সামনে পোড়াবে, সেই দিন বিশ্বাস করব যে আপনারা সত্যিকার ভারতীয় পণ্য বর্জন করলেন।’

 

ভারত থেকে গরম মসলা, পেঁয়াজ, রসুন ও আদা আমদানির কথা তুলে এগুলো বিএনপি নেতারা রান্নায় ব্যবহার করবেন কি না, সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ‘মসলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারও পাকের ঘরে যেন এই ভারতীয় মসলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মসলা দিয়ে। কাজেই এটা তারা খেতে পারবে কি না, সেই জবাবটা তাদের দিতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।