২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন পঞ্চগড় ২ আসনের সাংসদ সদস্য ও রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপি।
বাণীতে রেলমন্ত্রী বলেন, যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ের বিশ্বের দরবারে স্বীকৃতি মিলেছে বাংলা ভাষা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের প্রতি রইল আমার বিনম্র ও সশ্রদ্ধ সালাম । ভাষা আন্দোলন ছিল বাংলার স্বাধিকার আন্দোলনের সুতিকাগার।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ বেয়েই ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
একই সঙ্গে আমরা সবাই মিলে যেন একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি , বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা রইল।





