Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

admin • 02 Sep 2024, 05:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার(উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

রবিউল হোসেন বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেয়া হয়েছে।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদ মন্ত্রী। এর আগেও তিনি দুইবার দুই মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগ মন্ত্রী ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন।

তিনি পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।