Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন সংবাদমাধ্যম টাইমস টুডে

admin • 16 Apr 2026, 01:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন সংবাদমাধ্যম টাইমস টুডে

বাংলা নববর্ষের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম টাইমস টুডে।  মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীতে টাইমস টুডের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই গণমাধ্যমের কার্যক্রম উদ্বোধন করা হয়।  কেক কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রকাশক মোশাহেদ হাসান। 

 

উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই শুভক্ষণে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।  আজ আনুষ্ঠানিকভাবে টাইমস টুডের যাত্রা শুরু হলো।  এ সময় তিনি টাইমস টুডেকে একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় টাইমস টুডের সম্পাদক  মাসুম খান বলেন, সবাইকে অভিনন্দন।  আজ থেকে আমাদের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।  আমরা সত্যিকারের সাংবাদিকতা করতে চাই।  তিনি বলেন, টাইমস টুডে আজ ছোট্ট পরিসরে শুরু হলেও আমরা এটিকে একটি দায়িত্বশীল গণমাধ্যমে পরিণত করতে চাই।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইমস টুডের ব্যবস্থাপনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, অনলাইন বিভাগের ইনচার্জ রওশন প্রধান, ডেপুটি ইনচার্জ উজ্জ্বল হোসেন, হেড অব ডিজিটাল ইমরান হক, মাল্টিমিডিয়া ইনচার্জ শরিফ হোসেন সোহেল, এইচ আর অ্যান্ড অ্যাডমিন হুসাইন পল্লব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মেহেদী হাসান রনি, ভিডিও এডিটিং বিভাগের প্রধান ইমদাদুল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।