Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো আসামিরা

admin • 23 Feb 2025, 07:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আদালত প্রাঙ্গণে বাদীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো আসামিরা

কুমিল্লায় আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আসামিরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

 

আহত সুমন মিয়া জেলার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা। আটকরা হলেন, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের মতিন মিয়া (৪৮) ও সাদ্দাম হোসেন (২৯)।

 

আহত সুমনের বড় বোন ইয়াসমিন জানান, গত ১৫ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন প্রতিপক্ষ সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলতমিয়াকে আবারো পেটায় আসামিপক্ষ। এই ঘটনায় উভয় পক্ষ আবারো থানায় অভিযোগ দায়ের করেন।

 

ওই মামলায় রবিবার আসামিরা আদালতে আইনি পরামর্শ চাইতে এলে সুমন তাদের সামনে পড়েন। তখন আসামিরা তাকে বেধড়ক পেটান। এ সময় সুমন অচেতন হয়ে পড়েন। পরে আদালত প্রাঙ্গণে উপস্থিত লোকজন সুমনকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ সময় স্থানীয়রা হামলাকারী মতিন মিয়া ও সাদ্দাম হোসেকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন জানান, আদালতে জনগণের হাতে আটক মতিন ও সাদ্দামকে থানায় নিয়ে আসা হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম জানান, সুমনের অবস্থা আশংকাজনক। তাকে আইসিউতে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।