Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আদম তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি

admin • 10 Dec 2023, 04:15 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আদম তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাব সেন্টারে পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রবিবার ডিবি প্রধান হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে তমিজীকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করে ডিবির একটি দল।

 

ডিবি সূত্র জানিয়েছে, আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ একটি সার্চ ওয়ারেন্ট আছে।

 

এ ছাড়া, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ রয়েছে। আটকের পর প্রাথমিকভাবে তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেন।

 

এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তাঁর কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এ ছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে, সাইরা সিদ্দিকী তানহার এক মামলায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আদম তমিজী হকের বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।