Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আট কুকুরছানা হত্যা: সেই নারীর সঙ্গে কারাগারে তার ২ বছরের শিশুও

admin • 04 Dec 2025, 08:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আট কুকুরছানা হত্যা: সেই নারীর সঙ্গে কারাগারে তার ২ বছরের শিশুও

কুকুরছানা হত্যার মামলায় গ্রেপ্তার হয়েছেন গৃহবধূ নিশি রহমান (৩৮)। থানা থেকে তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে নিশি রহমানের দুই বছরের শিশু সন্তান আনাফ এখনো মায়ের বুকের দুধ খায়—এ কারণে শিশুটিকেও মায়ের সঙ্গে কারাগারে রাখা হয়েছে।

 

গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী থানা থেকে নিশি রহমানকে পাবনা আমলী আদালত-২ এ হাজির করা হয়। আদালতে নামার সময় তার কোলে ছিল ছোট্ট আনাফ। জামিন না মঞ্জুর হওয়ায় নিশি রহমানকে কারাগারে পাঠানো হলে শিশুটিও মায়ের সঙ্গে কারাগারে যায়।

 

পাবনার জেল সুপার ওমর ফারুক বলেন, “যতদূর শুনেছি বাচ্চা এখনো মায়ের বুকের দুধ খায়। তাই তার মায়ের সঙ্গে কারাগারেই থাকবে।”

 

নিশি রহমানের স্বামী, ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন মোবাইল ফোনে বলেন, “আমার তিন সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। বড়টি মেয়ে, আর ছোট ছেলে মায়ের সঙ্গে কারাগারে আছে। তার বয়স দুই বছর।”

তিনি আরও বলেন, “আমার স্ত্রীর জন্য আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করা হয়েছিল; কিন্তু শুনানি হয়নি। বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী রোববার (৬ ডিসেম্বর) শুনানির দিন ধার্য করা হয়েছে।”

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোণায় একটি কুকুর বসবাস করছিল। এক সপ্তাহ আগে কুকুরটি ৮টি বাচ্চা প্রসব করে। গত সোমবার সকাল থেকে ছানাগুলোকে না পেয়ে মা কুকুরকে কান্না আর ছুটোছুটি করতে দেখা যায়।

 

পরবর্তীকালে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন, কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমান জীবন্ত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে রোববার রাতের কোনো এক সময় উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে পুকুর থেকে কুকুরছানাগুলোর মৃতদেহ উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ তাকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।