Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আজও ৭ ঘণ্টা শিথিল কারফিউ

admin • 25 Jul 2024, 09:45 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:

দেশজুড়ে চলমান কারফিউ বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। অপরদিকে বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ৪ ঘণ্টা খোলা থাকবে।;

আজও অফিস খোলা থাকায় আগের দিনের মতোই যানবাহনের চাপ রয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।;

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সার্বিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় শুক্রবার রাতে কারফিউ জারি করা হয়। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।;

এতে রোববার থেকে সব ধরনের অফিস ও গার্মেন্টস বন্ধ ঘোষণা করে জারি করা হয় সাধারণ ছুটি। ছুটির পর বুধবার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। তবে সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হয় বেলা ১১টা থেকে এবং চলে বিকেল ৩টা পর্যন্ত।;

এদিকে কারফিউ শিথিল সময়ে মহাসড়কে চলছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকে রাজধানীতে আসা-যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ ও যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।