Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আজ পাঁচ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

admin • 21 Dec 2023, 12:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আজ পাঁচ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ পাঁচ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

 

শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

   

এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনি এলাকাসমূহের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।