Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

আজ দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

admin • 03 Jul 2023, 07:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আজ দেখা যাবে বছরের প্রথম সুপারমুন

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে আজ। গুরুপূর্ণিমার দিন এই চাঁদ দেখতে মুখিয়ে আকাশপ্রেমীরা। চাঁদ যে পৃথিবীর খুব কাছাকাছি আসবে তাই নয়, বছরের এই সময়ে চাঁদ আকাশের সবচেয়ে নিচের দিকে থাকে। জুলাইয়ের পূর্ণিমা, যাকে ‘বাক মুন’ নামেও ডাকা হয়।

চলতি বছরের প্রথম এই সুপারমুন দেখা যাবে আজ। সুপারমুন রাতের আকাশে অন্যান্য পূর্ণিমার চাঁদের চেয়ে অধিক উজ্জ্বল ও ৭ শতাংশ বড় দেখাবে।

এবারের পূর্ণিমায় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর অনেক বেশি কাছাকাছি আসবে। তাই একে ডাকা হচ্ছে সুপারমুন বলে। এটাই বছরের প্রথম সুপারমুন বলে আকাশপ্রেমীদের উৎসাহ তুঙ্গে।

 

এদিন চাঁদকে তুলনামূলকভাবে বেশি বড় ও উজ্জ্বল দেখাবে। চাঁদ থাকবে পৃথিবী থেকে মাত্র ৩ লাখ ৬১ হাজার ৯৩৪ কিলোমিটার দূরত্বে।

 

কেবল সোমবারই নয়, মঙ্গলবারও চাঁদকে খুবই উজ্জ্বল ও বড় দেখাবে বলে জানা যাচ্ছে। তবে এই চাঁদ সুপারমুন হলেও এবছর যে চারটি সুপারমুন দেখা যাবে তার মধ্যে সবচেয়ে ছোট। এরপর ১ আগস্ট, ৩০ আগস্ট ও ২৯ সেপ্টেম্বর যে সুপারমুন দেখা যাবে সেখানে চাঁদকে আরও বড় দেখাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।