Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আগামীকাল বিকেলে 'জাতীয় নাগরিক কমিটি'র আত্মপ্রকাশ

admin • 07 Sep 2024, 10:06 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আগামীকাল বিকেলে 'জাতীয় নাগরিক কমিটি'র আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। গণপরিষদের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের ব্যাপারে সমাজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগের সাথে মত আদান-প্রদানের মাধ্যমে জনগণকে সংগঠিত করাই এই প্ল্যাটফর্মের অন্যতম উদ্দেশ্য বলে এক প্রেস রিলিজে জানানো হয়েছে।

 

বলা হয়, রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করবে। আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দেশের দায়িত্বে এখন অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে ১ মাস পার করেছে বর্তমান সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।