জাতীয়
আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে : ইসি
admin
• 03 Sep 2022, 07:09 AM
• পঠিত 3 বার
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, সব দলের অংশগ্রহণে সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন করবে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা পৌরসভা কার্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, ইভিএমে ভোট সুষ্ঠু হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রশ্ন তুলছেন তারা না বুঝেই প্রশ্ন তুলছেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রাখা, বিএনসিসি, গার্লস গাইড রাখা ছাড়াও সাংবাদিকদের নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দেশি-বিদেশি পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। এর থেকে আরও ভালো করে কীভাবে ভোটগ্রহণ করা যায় তেমন পরামর্শ পাওয়া গেলে প্রয়োজনে তা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





