Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

‌‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে আমরা অঙ্গীকারবদ্ধ’

admin • 09 Oct 2023, 02:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
‌‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে আমরা অঙ্গীকারবদ্ধ’

আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী সুইডেনের প্রতিমন্ত্রীকে জানিয়েছেন, ‘আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ। ’

সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ প্রতিমন্ত্রী এ কথা উল্লেখ করেছেন বলে ইহসানুল করিম জানিয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।