Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ

admin • 18 Feb 2023, 08:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আখাউড়ায় উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাত পাড়া এলাকার হেলিপ্যাড মাঠের উওর-পশ্চিম কর্নারে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, মেজর ফৌজিয়া সুলতানার নেতৃত্বে হেলিপ্যাড মাঠে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর থেকে এ শেলটি উদ্ধার করা হয়েছিল।

 

ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় এ শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।