Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

admin • 19 Nov 2023, 05:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা- দেবীগঞ্জ) আসনে  আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে জমা প্রদান করেন পঞ্চগড় -২ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন এমপি। 

    রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয় থেকে  মনোনয়ন ফরম সংগ্রহ করে  জমা প্রধান করেন তিনি।    

তিনি পঞ্চগড় -২ আসনে (বোদা-দেবীগঞ্জ) আওয়ামী লীগের একক প্রার্থী। গত ১৮ নভেম্বর শনিবার তাঁর নির্বাচনী এলাকা বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার কৃর্ণমুলের নেতৃ বৃন্দগণ তাঁকে একক প্রার্থী মনোনীত করেন।

   

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুই উপজেলার অনুষ্ঠিত বর্ধিত সভায় সবাই এক বাইক্যে অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন এমপি মহোদয় কে এবারও এই আসনে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান সহ নৌকা মার্কার প্রার্থী মনোনীত করেন। তৃর্ণমুলের নেতা কর্মীদের নিরস্কুশ সমর্থনের ভিত্তিতে মন্ত্রী মহোদয় আজ দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

 

এর আগে শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে করেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।