Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের যৌথ সভা আজ

admin • 30 Oct 2023, 07:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আওয়ামী লীগের যৌথ সভা আজ

আওয়ামী লীগের যৌথ সভা আজ অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।

   

রোববার (২৯ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

     

সভায় ঢাকা মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, মহানগরীর দলীয় সংসদ-সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় নেতারা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।