Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আউটসোর্সিং কর্মীদের সরাসরি নিয়োগের দাবি ডিএসসিসি প্রশাসকের

admin • 11 Jul 2026, 06:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আউটসোর্সিং কর্মীদের সরাসরি নিয়োগের দাবি ডিএসসিসি প্রশাসকের

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকুরিরত আউটসোর্সিং কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। শতভাগ কাজ করেও তারা পূর্ণ বেতন পান না। এজন্য আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারী নিয়োগ বন্ধ করে সরাসরি নিয়োগের দাবি জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো: আব্দুস সালাম।

 

শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সেমিনারে তিনি এসব কথা বলেন।

আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবিকে যৌক্তিক জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, তবে সরকারকে সময় দিতে হবে। প্রধানমন্ত্রী অবশ্যই আউটসোর্সিং কর্মচারীদের চাকরি স্থায়ী করবেন। সেই সঙ্গে নতুন নিয়োগে আউটসোর্সিং যাতে না থাকে, সেজন্য তিনি চেষ্টা করে যাবেন।

 

আব্দুস সালাম বলেন, সরকারকে অবশ্যই আউটসোর্সিংয়ে কর্মরত কয়েক হাজার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান ঢাকা দক্ষিণ সিটির

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।