Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন কাদের সিদ্দিকী-জিএম কাদের

admin • 24 Dec 2022, 12:47 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন কাদের সিদ্দিকী-জিএম কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দলগুলোর নেতারা। সম্মেলনে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৪ দলের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। তবে বিএনপির কোনও নেতা সম্মেলনে আসেননি।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে এরইমধ্যে যোগ দিয়েছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসপ্রধান, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা। এবার বিদেশের কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি।

সম্মেলনে উপস্থিত রয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ডা. দিলিপ বড়ুয়া প্রমুখ।

সম্মেলনের স্বাগত বক্তব্য রাখছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন ওবায়দুল কাদের। সবশেষ সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।