আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ইতোমধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরই মধ্যে দলটি থেকে মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক শাকিল খান ও অভিনেতা সিদ্দিকুর রহমান।
এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনলেন জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। সোমবার (২০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এ অভিনেতা।
জানা গেছে, বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রুবেল। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমি জয় বাংলা স্লোগান দিয়ে আসছি।
এ অভিনেতা আরও বলেন, অভিনয় জগতের অন্য সবার মতো নতুন করে আমি রাজনীতিতে আসিনি। আমার মূল শেকড়ই হচ্ছে আওয়ামী লীগের।





