Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

admin • 18 Nov 2023, 10:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

 

শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

 

এ বিষয় মাহিয়া মাহি বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসব।

 

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। বাকিটা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে এই আসন থেকে নির্বাচনে লড়ার জন্য আমি প্রস্তত।

 

সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিয়েছেন তিনি।

 

প্রসঙ্গত, এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।