Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগ-বিএনপি-জামায়াত ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

admin • 11 Aug 2026, 11:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ.লীগ-বিএনপি-জামায়াত ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক সেবনের একটি সরঞ্জাম পাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দফায় দফায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

ত্রিমুখী সংঘর্ষে আহতরা হলেন- ছাত্রলীগ নেতা শুভ (২৪) ও তার সঙ্গে থাকা তামিম (১৮), জামায়াতের  যুব বিভাগের ৯নং ওয়ার্ডের সেক্রেটারি সাখাওয়াত হোসেন রোমন (৩২), তার সঙ্গে থাকা কামরুল হোসেন (২০), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক অপু (২১), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের অফিস সম্পাদক শান্ত (২১), শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইমন (২২), বিএনপি কর্মী খোকনসহ (৪০) ১০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নাজিরহাটের পাশে চরকাঁকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা শুভসহ অন্যরা লিখন নামের এক যুবককে মাদকের অভিযোগ এনে তল্লাশি করে। পরে ব্যাগে একটি মাদক সেবনের সরঞ্জাম পেয়ে চড় ও থাপ্পড় দেয়। এ বিষয়কে কেন্দ্র করে পরে লিখন ও তার বন্ধুরা শুভর বন্ধু তামিমকে গতিরোধ করে শুভকে ঘটনাস্থলে আসতে বলেন। কিন্তু শুভ ঘটনাস্থলে না এলে স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, শুভর বন্ধু তামিমকে ছাড়িয়ে আনে লিখনদের কাছ থেকে। বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে জামায়াতের যুব বিভাগ নেতা রোমনসহ কয়েকজন ছাত্রলীগের নেতা শুভর বাড়িতে যাওয়ার সময় স্থানীয় বিএনপি কর্মী খোকনের দোকানে শুভকে পেয়ে মারধর করলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিএনপি কর্মী খোকন, যুব বিভাগ কর্মী রোমন, ছাত্রলীগ নেতা শুভসহ ১০-১২ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, লিখিত অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।