Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে এলাকাবাসীর অবস্থান

admin • 12 Jan 2026, 10:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আ.লীগ নেতাকে ছাড়াতে থানার সামনে এলাকাবাসীর অবস্থান
জামালপুরের মাদারগঞ্জে কৃষকলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে মাদারগঞ্জ মডেল থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে চরপাকেরদহ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ মাদারগঞ্জ মডেল থানার সামনে জড়ো হয়ে নিজাম উদ্দিনের মুক্তির দাবি জানান।
এ সময় তারা দাবি করেন, তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং অবিলম্বে মুক্তি না দিলে তারা আরও কর্মসূচি ঘোষণা করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের সঙ্গে আলোচনার একপর্যায়ে এলাকাবাসী তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন।
এলাকাবাসী থানার সামনে থেকে সরে গেলে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্ট আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
এর আগে গতকাল রবিবার (১১ জানুয়ারি) ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার প্রক্রিয়া সম্পূর্ণ আইন অনুযায়ী সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।