Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

admin • 22 Aug 2025, 10:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
আ.লীগ কর্মীর বাড়িতে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর ভাড়া দেওয়া বাড়ি থেকে অটল পাহালোয়ান (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২২ আগস্ট) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান এর আগে সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত অটল পাহালোয়ান ওই ইউনিয়নের বলিয়াদহ গ্রামের মৃত সোনা পাহালোয়ানের ছেলে। জীবিকার কারণে তিনি দীর্ঘদিন ধরে বগুড়া জেলায় বসবাস করতেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে তিনি বগুড়া থেকে জামালপুরে আসেন বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ কর্মী টারজানের আমতলী বাজারসংলগ্ন ভাড়া বাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। শুক্রবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সন্দেহ হলে তারা ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখতে পান একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে ইসলামপুর থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

প্রাথমিকভাবে ধারণা করছে, মৃত্যুর ঘটনা দুই থেকে তিন দিন আগেই ঘটেছে। মরদেহ অর্ধগলিত অবস্থায় থাকলেও শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এদিকে মরদেহ উদ্ধারের খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, অটল পাহালোয়ান দুই দিন ধরে ওই ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন।

 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান জানান, আমতলী বাজারে আওয়ামী লীগের এক কর্মীর ভাড়া দেওয়া বাড়ির একটি কক্ষ থেকে অটল পাহালোয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন অনুসন্ধান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।