Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অ্যাম্বুলেন্সের জন্য তেল নিয়ে করেন বাইরে বিক্রি

admin • 05 Apr 2026, 09:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
অ্যাম্বুলেন্সের জন্য তেল নিয়ে করেন বাইরে বিক্রি

বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে করে পেট্রল এনে খুচরা বিক্রির অভিযোগে হানিফ তালুকদার নামে এক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্সের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। অভিযানে হানিফ তালুকদারকে হাতেনাতে আটক করা হয় এবং পেট্রোলিয়াম আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। হানিফ তালুকদার শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, হানিফ তালুকদার খুলনা থেকে অ্যাম্বুলেন্সে করে অবৈধভাবে পেট্রল এনে স্থানীয়দের কাছে খুচরা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে তাকে আটক করে।

মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।